শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে আওয়ামীলীগের গুলিতে বিএনপি কর্মী নিহত

স্টাফ রিপোর্টার / ২১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

34

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার ও পুর্নবাসনের জন্য বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬০) নামে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।
নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের কেনু মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসীরা জানান। ৫ ই আগস্টের পর আওয়ামীলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। ইউনিয়ন বিএনপিতে বর্তমান আহ্বায়ক শাহআলম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক কাইয়ূম সরকারের দলীয় কোন্দলে দু’ভাগে বিভক্ত। সেই সুযোগটা কাজে লাগিয়ে শাহআলম চৌধুরীর সাথে আতাত করে, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি দীপু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এড. আসাদউল্লাহ নিজ এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রসস্ত্রসহ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে অতর্কিত হামলা চালায় মুরাদনগর গ্রামে কাইয়ুম সরকারের সমর্থকদের উপর। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া। আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নায়েব আলীসহ আরো ১০/১৫ জন।
নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব বলেন, সকাল ৭ টা থেকে সোয়া ৭টার সময় মৃতাবস্তায় ইদন মিয়াসহ আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, সংবাদ পেয়ে সাথে সাথে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি অনুকুলে রয়েছে এবং হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ