শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিবপুরে এসএসসি পরীক্ষায় তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির চমক অব্যাহত

স্টাফ রিপোর্টার / ৮৭১ বার
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

624

এসএসসি(২০২৫)পরীক্ষার ফলাফলে এবারও কৃতীত্ব অর্জনের চমক অব্যাহত রেখেছে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত ” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “। ৯৬ দশমিক ২৯ ভাগ শিক্ষার্থী পাশ সহ জিপিএ-৫ অর্জনেও শিবপুর উপজেলায় দ্বিতীয় স্থানে
” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “। অংশগ্রহণ করেছিলো ৫৪ জন পরীক্ষার্থী । উত্তীর্ণ হয়েছে ৫২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২জন। এবারের এসএসসি ফলাফলে নরসিংদী জেলায় সেরা দশের মধ্য
চতুর্থ স্থানে রয়েছে ” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “।
চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে এসএসসি’র ফলাফলে “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” রয়েছে প্রথম স্থানে ।
উল্লেখ্য, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল থেকেই এসএসসি’র ফলাফলে ধারাবাহিক চমক দেখিয়ে আসছে।
এর মধ্যে ২০২৪ সালে ৬২ পরীক্ষার্থীর ২৫ জন জিপিএ-৫ সহ শতভাগ উত্তীর্ণ হয়েছিলো । ২০২৩ সালে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ সহ ৫৮ জন উত্তীর্ণ হয় । ২০২২ সালের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ২৯ জন উত্তীর্ণ হয়। ২০২১ সালে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ৩০ জন উত্তীর্ণ হয়। ২০২০ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছিলো ।

শিবপুরের যশোর ইউনিয়নের কামারটেক এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজ সেবক রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির নিজ এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে তাঁর পিতার নামে “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” প্রতিষ্ঠা করেন।
এ বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রী সংখ্যা ১১৫০ জন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশিরের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এক জাঁক নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব যানবাহন। বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছেন।
অভিভাবক মোঃ নজরুল ইসলাম বলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির লেখাপড়ার মান ভালো, নিয়ম শৃঙ্খলাও ভালো। আশাকরি, বিদ্যালয়টি আরো ভালো ফলাফল অর্জন করবে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল বলেন, প্রতিষ্ঠাতার সঠিক দিক নির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় ভালো ফলাফল যাতে অব্যাহত থাকে, আমরা সেই চেষ্টাই করছি।
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির বলেন,
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করা হচ্ছে। ফলাফল ভবিষ্যতে যাতে আরও ভালো হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে।
শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন বলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি কর্তৃপক্ষের পরিচালনা ভালো। তাদের নিজস্ব যানবাহন আছে। ফলাফল ভালো করার জন্য তাদের চেষ্টা সন্তোষজনক।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ