
শ্রীলঙ্কায় এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নরসিংদীর রুপু আহমেদ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় নরসিংদীর কৃতি কারাতে প্রশিক্ষক রুপু আহমেদ অংশ গ্রহণ করে, সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন।
এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং নরসিংদী জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক অসাধারণ সাফল্য।
এ অর্জনের জন্য রুপু আহমেদ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক এই স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশ তথা নরসিংদীর কারাতে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
নরসিংদীর কৃতি কারাতে প্রশিক্ষক রুপু আহমেদের এই সাফল্যে আজকের চেতনা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেতনা পরিবার।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২