শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ-নেপাল চেম্বারের সদস্য হলেন এবিএম আজরাফ টিপু

প্রতিনিধির নাম / ৪৭২ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

58

চেতনা ডেস্কঃ বাংলাদেশ-নেপাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। তাঁর এই অর্জনে নরসিংদীর ব্যবসায়ী মহলে, বিশেষ করে বস্ত্রখাতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনার আশা।

সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করার এই সুযোগ লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে ‘আজকের চেতনা’ পরিবার।

তবে সবচেয়ে বেশি আশাবাদী নরসিংদীর ব্যবসায়ী মহল। বিশেষ করে জেলার বস্ত্র ব্যবসায়ীরা মনে করছেন, টিপুর নেতৃত্বে নেপালের বাজারে বাংলাদেশী বস্ত্রের চাহিদা বাড়বে ও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।

এই সদস্যপদ শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয়। এটি নরসিংদীর সামগ্রিক বস্ত্রশিল্পের জন্য একটি বড় সুযোগ। তাঁর মাধ্যমে নেপালের সাথে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। বস্ত্রশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতিপূর্বে তিনি নরসিংদী চেম্বার অব কমার্স এর কার্যকরী পরিষদের পরিচালক ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ