শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

১০ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম / ৩১৮ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

248

চেতনা রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. আ ফ ম ইউসূফ হায়দার । তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর ও তাদের জীবন এবং জীবিকার মানোন্নয়ন জরুরি।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ, প্রাথমিক শিক্ষা ক্যাডার প্রতিষ্ঠা ও প্রধান শিক্ষকদের বেতনস্কেল ৯ম গ্রেডে উন্নীত করার দাবি জানান সমিতির নেতারা।

সংগঠনের মহাসচিব মো: আনোয়ার হোসেন ভূইয়া লিখিত বক্তব্যে তাদের ১০ দফা দাবিগুলো তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের বেতনস্কেল ৯ম গ্রেডে উন্নীত করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করা, অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় শিক্ষকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করা।

সম্মেলনে সরকারের কাছে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সংগঠনটির নেতারা। অন্যথায়, আগামী ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা সহ বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলেও হুঁশিয়ারি করেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ