শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলেন না সদর এসিল্যান্ড : টাকার বিনিময়ে সকল অপকর্ম করা যায়

স্টাফ রিপোর্টার / ৫৪১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

22

টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্রে অন্যের জমিও খারিজ করা করা যায় নরসিংদী সদর সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয়ে। আবার সেই খারিজের বিনিময়ে জমি রেজিস্ট্রি করে বিক্রি হয়ে যায়। ভোগান্তির শিকার হন জমির প্রকৃত মালিক ও সহজ সরল প্রকৃতির সাধারণ মানুষ। যারা শরীরের ঘাম ঝরিয়ে সারাজীবনের সঞ্চার করা টাকা দিয়ে সেই জমি কিনে প্রতারিত হচ্ছেন।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এসব অপকর্মে জড়িত কিছু অসাধু এসিল্যান্ড থেকে ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন পর্যন্ত। এমন ঘটনা ঘটেছে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন ভূমি অফিসে। জানাযায়, করিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম খাঁন দলিল লিখক জহিরুল ইসলামের যোগসাজশে ৩৩ হাজার টাকার বিনিময়ে করিমপুর মৌজার আরএস ২৪৬০ খতিয়ানের ১১৪৫০ নং দাগে সৃজন করা ভুয়া দলিলের মাধ্যমে অন্যের ২ শতাংশ জমি খারিজ করে দেন রোশনারা বেগম নামে এক মহিলাকে। এই খারিজ ও সৃজন করা ভুয়া দলিল দিয়ে প্রতারক চক্র জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট বিক্রি করেন। ভুক্তভোগী জাকির হোসেন এখন জমি অথবা টাকা ফিরে পেতে দ্বারেদ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইব্রাহিম খাঁন টাকার বিনিময়ে খাস জমি ব্যক্তি মালিকানা দেখিয়ে খাজনার রশিদ প্রদানসহ বিভিন্ন অপকর্মের বিস্তারীত আসছে আগামীতে।
ভূমি অফিসের বিভিন্ন অপকর্মের বিষয়ে জানতে চাইলে, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন উত্তেজিত হয়ে বলেন, আমি সাংবাদিকদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলিনা। এ বিষয়ে কথা বলতে হলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ