শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার / ৩২৩ বার
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

217

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটিতে চলমান অস্থিরতা ও সাধারণ সদস্যদের অসন্তোষের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত রবিবার ২৩ মার্চ নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগিস মুরশিদা। এর আগে গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ সই করা এক আদেশে কমিটি বাতিলের নির্দেশনা দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, সংগঠনের সাধারণ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এছাড়া, কমিটি তাদের কার্যক্রম সদস্যদের সঙ্গে সমন্বয় করেও পরিচালনা করতে পারেনি, যার ফলে সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ অনুসারে সংগঠনটির কার্যক্রম স্বাভাবিক করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ