শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নরসিংদীতে ছাদ বাগানে গাঁজা চাষ

স্টাফ রিপোর্টার / ২৮৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

71

নরসিংদী শহরের বাসাইলে ছাদ বাগানে গাঁজা চাষের সন্ধান পেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে অভিযান চালিয়ে পনেরোটি গাঁজার গাছ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল আলম।
সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খানের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে গাঁজা গাছসহো চাষী কাসেম খন্দকার নামে একজনকে আটক করা হয়। আটককৃত কাসেম খন্দকার বাসাইলের আব্দুস সালাম খন্দকারের ছেলে।
আটককৃত গাঁজা চাষীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ