শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেম্বার অব কমার্সের মতবিনিময়

স্টাফ রিপোর্টার / ২১৩ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

20

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে কমিটির পরিচালনা পর্ষদের স্টেক হোল্ডার ও বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় শহরের বানিয়াছল খালপাড়ে অবস্থিত চেম্বার অব কমার্সের নিজ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও সিআইপি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কাইয়ূম মোল্লা, ভাইস-প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমূল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ মোল্লা, নাছির আহমেদ রিগান, নরসিংদী বড়বাজার বণিক সমিতির সভাপতি মোঃ বাবুল সরকার, ভেলানগর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আওয়াল সহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।
চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান বলেন, শহরের যানজট নিরাসনের জন্য আমরা সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহন করছি। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে যানজট নিরাসনের পদক্ষেপ দৃশ্যমান দেখবেন। বোতলজাতের তেলের গায়ের মূল্য থেকে কোনো ব্যবসায়ী বেশি দাবি করলে চেম্বার অব কমার্সকে অবগত করলে আমরা দ্রুত পদক্ষেপ নিবো। ঈদের ছুটিতে শহরের শিল্পাঞ্চল গুলোতে চুরি-ডাকাতি রোধে বিশেষ পাহারার ব্যবস্হা করা হবে। নরসিংদী বড়বাজারের যানজট নিরসনের জন্য নদীর উপর নির্মিত বাঁধের রাস্তা দিয়ে যানবাহন চলাচলের জন্য ওয়ানওয়ে করা যায় কি-না তা ভেবে দেখা হবে।
এছাড়াও জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ