শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নরসিংদীতে নকশিসের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৩৩৮ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

229

নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।

নকশিসের সভাপতি ও ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা.আমিরুল হক শামীম,জেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন,নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া,সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান মনির।
নকশিসের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ইফতার পুর্ব আলোচনায় রমযানের তাৎপর্য ও মুসলিম উম্মাহ্র শান্তি ও সৌহাদ্য বজায় রাখতে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে নরসিংদী জেলার সকল কলেজ শিক্ষক,রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ