শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নরসিংদী সরকারি কলেজ এ মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৬৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

214

“মাদকের অবাধ ব্যবহারই তারুণ্যশক্তি অবক্ষয়ের মূল কারণ” প্রতিপাদ্য নিয়ে নরসিংদী সরকারী কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নরসিংদী সরকারি কলেজ এর যৌথ আয়োজনে কলেজের কনফারেন্স রুমে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সামছুল আলম।
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও নরসিংদী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির মডারেটর মুহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক অনুজ কুমার সেন ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেলায়েত হোসেন।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ও বিপক্ষে অগ্রগামী ও প্রত্যাশা দুটি দল অংশগ্রহণ করে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করেন। নরসিংদী সরকারি কলেজ এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ