শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩৯৪ বার
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

231

চেতনা রিপোর্টঃ নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুই পর্বে মাদ্রাসা মাঠে বিভিন্ন ইভেন্টস’র মধ্য দিয়ে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামেয়া কাসেমিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবিএম বোরহান উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: শামসুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: আকরাম হোসেন, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কুবরা, নারায়ণগঞ্জ মদনপুর বারাকা হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল মালেক প্রমূখ। এছাড়া জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ শায়খ মো: আবদুস ছামাদ আজাদ, অধ্যাপক মো: মকবুল হোসাইন, মো: আবু হাসান ভূঞা, মাদরাসার ছাত্র সংসদ এর ভিপি মাহফুজুর রহমান, জিএস মো: মুজাহিদুল ইসলাম সাদেক, একই মাদ্রাসা’র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় তিনি নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন।

এর আগে সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।

অপরদিকে জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ একইদিনে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ