শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে মাজার আখড়ায় হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

41

নরসিংদীতে সূফী দরবার, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
বিশ্ব সূফী সংস্থা জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে জেলার ৬ উপজেলার সূফী দরবার শরীফ, মাজার ও আখড়ার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সূফী দরবার শরীফ, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে সূফী সাধককূলের প্রতিষ্ঠিত সকল দরবার, মাজার খানকা শরীফ ও আস্তানা শরীফ এর নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, গ্লোবাল সূফী অর্গানাইজেশন এর কেন্দ্রিয় সমন্বয়ক সূফী মুখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন মাজার ও দরবার শরীফ কমিটির, সভাপতি, সাধারণ সম্পাদকসহ খাদেমরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ