শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির গ্রেফতার

প্রতিনিধির নাম / ৭২০ বার
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

298

চেতনা রিপোর্টঃ শুক্রবার দিবাগত গভীর রাতে ছাত্র জনতার অভিযানে পোশাক কারখানার মালিক ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত আওয়ামীলীগ এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির (সিআইপি)কে গ্রেফতার করেছে পুলিশ। এসএসএফ এর ডিজির ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসএসএফ ডিজি প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। গ্রেফতারকৃত আলী হোসেন শিশির নরসিংদী সদর উপজেলার মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিক এর ভাই।

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনা সরকার আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন তিনি। দলীয় ক্ষমতার দাপট আর ব্যবসায়ীদের নেতা হওয়ার সুবাদে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাংক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমান অর্থ। এছাড়াও আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নেতা আলী হোসেন শিশিরের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ নরসিংদীর স্থানীয়দের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ