শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৩৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

241

নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন খড়িয়া মধ্যপারা গ্রামের এক বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসায় বাড়ি ঘর ভাংচুর লুটপাট ঘটনার রেশ কাটতে না কাটতেই চুরির ঘটনায় ঘটেছে।


গত ২৫ ডিসেম্বর শিবপুর মডেল থানায় ভুক্তভোগীর পক্ষ চুরির অভিযোগে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক আফ্রাদের ছোট ভাই ফয়সাল আফ্রাদ।
ভুক্তভোগী ফয়সাল আফ্রাদ জানান, গত ১৮ ডিসেম্বর রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরের দল ঘরে প্রবেশ করে নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয় নিরাপত্তার অভাবের কারণেই এ ঘটনা ঘটেছে। আমার বড় ভাই মোঃ ফারুক আফ্রাদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে গণঅভ্যুত্থানের পর কয়েকটি রাজনৈতিক মামলায় জরানো হয়। এছাড়াও অজ্ঞাত লোকজন বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে। এর আগেও বাড়িতে হামলা ভাংচুর লুটপাট হয়। প্রশাসনের প্রতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ