শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নির্বাচন এখন সময়ের দাবী।। দূর্বৃত্ত চক্রের হাতে রেডক্রিসেন্ট জিম্মি

স্টাফ রিপোর্টার / ৪৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

241

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের নির্বাচন এখন সময়ের দাবী। আগামী ১ থেকে ৭ ডিসেম্বর গনতান্ত্রিক পক্রিয়াতে নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন হওয়ার কথা। কিন্তু বিগত প্রায় পনের বছর বিনা ভোটে জোড় পূর্বক ইউনিটের কমিটি দখল করে রখেছে পতিত স্বৈরাচারের কিছু সংখ্যক দোসররা। বর্তমান কালে উক্ত কুচক্রী মহল নুতন আংগিকে চেষ্টা করছে নির্বাচন বানচাল করে নিজেদের পকেট কমিটি গঠন করতে চাচ্ছে।
এব্যাপারে নরসিংদী রেড ক্রিসেন্টের সাবেক সেক্রেটারি ও ডেলিগেট ডাঃ আতাউর রহমান, সাবেক কার্যকরী সদস্য ও ডেলিগেট এবিএম আজরাফ টিপু, আজীবন সদস্য ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, আমরা একটি দূর্বৃত্ত চক্রের হাত থেকে নরসিংদী রেডক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধার করতে চাই। এতে প্রায় আড়াই হাজার আজীবন সদস্য আমাদের সাথে আছে। এখন রেডক্রিসেন্ট সোসাইটির উর্ধতন কতৃপক্ষের কাছে আমাদের দাবী, তারা যেন আগামী ডিসেম্বর মাসের গঠনতান্ত্রীক পক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আয়োজন করে। তারা এব্যাপারে নরসিংদীর জেলা প্রশাসকের ও সুদৃষ্টি কামনা করছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ