শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

হত্যা মামলায় আ.লীগ নেতাদের বাঁচাতে বাদীকে তুলে আনার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৬৫ বার
আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

225

নরসিংদীতে ছাত্র-আন্দোলনে নিহত শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় নেতাদের বাঁচাতে বাদীকে তুলে এনে হলফনামায় স্বাক্ষরের অভিযোগ, হত্যাকারীদের বিচার এবং পরিবারের নিরাপত্তা দাবীতে সংবাদ সন্মেলন করেন নিহতের পরিবার।
শনিবার (৫ অক্টোবর) সকালে শহরের চিনিশপুরস্হ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শাওনের বড়ভাই ও মামলার বাদী অলিউল্লাহ উপস্থিত সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ১৯ জুলাই নরসিংদীর মাধবদীতে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শাওন নিহত হয়। এরই প্রেক্ষিতে গত ১ অক্টোবর নরসিংদীর মাধবদী থানায় শেখ হাসিনাসহ তার দোষরদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাসহ তার দোষরদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তুলে নিতে চাপ প্রয়োগের পাশাপাশি নিরাপত্তাহীনতা দেখা দেয়।এরই প্রেক্ষিতে গত ২ অক্টোবর আওয়ামীপন্থি আইনজীবীরা মামলা তুলে নিতে জোরপূর্বক স্বাক্ষর নেয়। আমরা আমার পরিবারসহ নরসিংদীতে নিহত ২২ জনের পরিবারের নিরাপত্তার পাশাপাশি দোষীদের বিচার দাবী করছি। এসময় নিহত শাওনের মা হাসিনা বেগম, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বাী মিয়াসহ জেলা ও মাধবদী থানা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ