শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৭৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

321

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র সাংবাদিকদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলা মোড়ে এই দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশকও সম্পাদক, জাতীয়তাবাদী সংবাদপত্র পরিষদের সমন্বয়ক এবিএম আজরাফ টিপু।


জাতীয়তাবাদী সংবাদ পত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নীলু, জেলা জাসাসের আহ্বায়ক সারোয়ার হোসেন ঝন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা.শরীফ।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সার্বিক তত্ত্বাবধানে ও মাইনউদ্দিন সরকার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন , বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম, মাসুদ রানা বাবুল, নুরুজ্জামান পিটু, মোখলেছুর রহমান,এড. সারোয়ার, আসাদুজ্জামান বাদল,সালেক আহমেদ পলাশ,রেজাউল করিম,শফিকুল ইসলাম, আকিকুল ইসলাম স্বপন, আরিফুল ইসলামসহ নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন, জেলা ওলামা দলের সদস্য সচিব নুরুজ্জামান মোল্লা।
বক্তব্যে সাংবাদিক নেতারা নরসিংদী প্রেসক্লাবে বৈষম্য বিরোধী নিরসন করার দাবী জানান।

সভাপতির বক্তব্যে এবিএম আজরাফ টিপু নরসিংদীর বিভিন্ন সংগঠন যেমন, প্রেসক্লাব, রেডক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি, চেম্বার অব কমার্স, নরসিংদী জেলা পুলিশিং কমিটি, জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের সাংবাদিকদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবী জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ