শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিবপুর শহীদ আমজাদ স্মরনে আলোচনা, দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৪১৭ বার
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

21

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র শহীদ আমজাদ হোসেন স্মরনে আলোচনা, দোয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের আয়োজনে শিক্ষক মিলনায়তন এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া শেষে কলেজের শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে ২৭ হাজার ৫শ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার নিহতের পিতা মাতার হাতে এ অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, অন্যান্য শিক্ষকগন, ছাত্র আন্দোলনের সমন্বয়কী ও কলেজের ছাত্র ছাত্রীগন।গত ১৯ জুলাই ইটাখোলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমজাদ হোসেন। এর আগে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামে নিহত আমজাদ হোসেনের বাড়িতে গিয়েছেন এবং আমজাদের কবর জিয়ারত করেছেন। কলেজ কর্তৃপক্ষ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ