শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নরসিংদী, মাধবদী,ঘোড়াশাল পৌর মেয়রদেরকে অপসারণ

প্রতিনিধির নাম / ৪৮৬ বার
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

36

নরসিংদী পৌরসভার মেয়র আমজাত হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, ঘোড়াশাল পৌর মেয়র তুষার সহ সারা দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার এ সক্রান্ত প্রজ্ঞাপন জাড়ী করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ