শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার / ৪২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

46

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ শুরুর আগে ছাত্রদের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
পরে অনুষ্ঠানে শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। বাকি ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেবেন।

উপদেষ্টা পরিষদের ১৬ সদস্য
১. সালেহ উদ্দিন আহমেদ ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ৩. ড. আসিফ নজরুল ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রিজওয়ানা হাসান ৭. শারমিন মুরশিদ ৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক) ৯. আদিলুর রহমান খান ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. মো. নাহিদ ইসলাম ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ