শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

কোটা বিরোধী আন্দোলনকারীদের ডাকে বুধবার সকাল সন্ধ্যা অবরোধ

স্টাফ রিপোর্টার / ৬৪৮ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

267

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি পালনে সারা দেশের শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
বুধবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সারা দেশে সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার কথাও জানা আন্দোলনকারীরা।
বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই সংবাদ সম্মেলনে বলেন, “নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা।
কোটা বিরোধী আন্দোলনকারীদের সমাবেশের কারনে রবি এবং সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমনকি মহাসড়কেও ব্যাপক যানজট তৈরি হয়।
এ প্রসঙ্গে মি. ইসলাম বলেন, “আমরা সাধারণ মানুষের ভোগান্তি করতে চাই না। এই ভোগান্তির দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পাই নাই বলেই আমাদের এই আন্দোলন”।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দেশের সড়ক-মহাসড়ক ও রেলপথ এই অবরোধের আওতায় থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ