শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নরসিংদীতে বকেয়া বেতনের দাবীতে আদুরীর শ্রমিকদের রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার / ৫০২ বার
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

39

বকেয়া টাকার দাবিতে নরসিংদীর শিবপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আদুরী গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার উপজেলার কারারদী, বড়ইতলায় ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকেরা। 
শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে ওভারটাইমের বকেয়া পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের দাবি করলেই নানা অযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এসবের প্রতিবাদে রাস্তায়ে নেমেছেন তাঁরা।
এ সময় মহাসড়কে কাঠের আসবাবপত্র ও টায়ার দিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রীরা। 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন আজকের চেতনাকে বলেন, ‘শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু-পক্ষের সঙ্গেই আলোচনা করছি। আশা করছি, শিগগিরই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ