শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার / ৬৫০ বার
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

208

১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা এবিএম আজরাফ টিপুর নেতৃত্বে জেলা
প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
নরসিংদী জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুশফিকুর রহমান।
উল্লেখ্য বিগত ৭ বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আয়োজনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন জেলা উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করে আসছে।
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস থাকলেও সেটি রাষ্ট্রীয় ভাবে উদযাপন হয়না। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সদস্য বিজয় সাহা ,সুমনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ