শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নরসিংদীতে নগদের ছিনতাইকৃত টাকার আংশিক উদ্ধারসহ আটক ৩

স্টাফ রিপোর্টার / ৫৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

179

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৬ লাখ টাকা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম জানান, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জের মাহমুদ নগরে নগদের দুই কর্মীকে ফিল্মি স্টাইলে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার পরপর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গত ১০ এপ্রিল শিবপুর থেকে হৃদয় ও সোলাইমান নামে দু’জনকে আটক করেন এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত ২ লক্ষ টাকা উদ্ধার করেন। আটককৃত হৃদয় ও সোলাইমান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি প্রদান করেন। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়া নামে একজনকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ঘটনায় জড়িত আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদেরকে গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে।
আটককৃত বিধান মিয়া নরসিংদী সদরের শালিধা এলাকার অলি মিয়ার ছেলে। আটককৃত অপর দুজন হৃদয় মাধবদী থানার জিতরামপুরের লিটন মিয়ার ছেলে এবং সোলাইমান পলাশ উপজেলার ইছাখালীর মোশারফ মিয়ার ছেলে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ