শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

কালের কণ্ঠ রায়পুরা প্রতিনিধি আব্দুল কাদিরের পিতৃ বিয়োগ

প্রতিনিধির নাম / ৫৪৫ বার
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

27

সাংবাদিক আব্দুল কাদিরের বাবা আব্দুল হক(৬৫) ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা পৌনে ১ টায় হৃদক্রিয়া বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুল কাদির এর বাবা আব্দুল হক। তিনি পৌর এলাকার পূর্ব পাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস হৃদরোগসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন।
নিহতের ছেলে মো আব্দুল কাদির বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস হৃদরোগসহ নানাবিধ অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বাদ মাগরিব রায়পুরা পান্থশালা মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,নরসিংদী জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম আজরাফ টিপু, ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকার, দৈনিক আজকের বিনোদন পত্রিকার আশিকুর রহমান,  রায়পুরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনূর রশিদ। এ ছাড়াও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনে সাংবাদিকসহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ