শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

নরসিংদীতে টিআরসি পদে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

মাইনউদ্দিন সরকার / ৮৮০ বার
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

273

নরসিংদীতে মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৬০ জন তরুণ-তরুণী। নিজেদের মেধা ও যোগ্যতা বলে ১৮৪২ জনকে পেছনে ফেলে আদায় করে নিয়েছে স্বপ্নের পুলিশের চাকরি।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পুলিশ লাইনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উর্ত্তীণ ৫৫ জন তরুণ ও ৫ জন তরুণীকে ফুল দিয়ে বরণ করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


কোনো ঘুষ ও দালাল চক্র ছাড়া নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে খুশি তরুণ-তরুণীরা। তাদের পরিবারে ঈদের আগেই বিরাজ করছে ঈদের খুশি।
জেলা পুলিশ বলছে খুবই স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে।
পুলিশের চাকরি পাওয়া সবাই গরিব ঘরের সন্তান। তারা কেউ ভাবেনি টাকা ছাড়া মেধার যোগ্যতায় পুলিশে চাকরি পাবে। জীবনের প্রথম সরকারি চাকরি পেয়ে তারা আবেগে আপ্লুত।

নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, তরুণ-তরুণীরা পরীক্ষার প্রতিটি ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে চাকরি আদায় করে নিয়েছে। কেউ যেন কোনো প্রকার আর্থিক লেনদেন আর দালাল চক্রের প্রলোভনে না পড়ে জেলা পুলিশ সবসময় সতর্ক ছিল।
তিনি আরো বলেন, আজকের নির্বাচিতরা আরো তিনটি ধাপ পেরিয়ে ট্রেনিং সম্পন্ন করার পরই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হবেন।
এসময় তিনি উত্তীর্ণ সবাইকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ