
নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাতী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূইয়ার সৌজন্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শহরের শেরে বাংলা ক্লাবে এই ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, আ'লীগ নেতা ইঞ্জিনিয়ার শওকত আলী, আইয়ূব খান, আমিরুল ইসলাম ভূইয়া, হাবিবুর রহমান, এসএম কাইয়ুমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২