শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নরসিংদী শহরের বিলাসদীতে একজনকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৬১৫ বার
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

218

নরসিংদী শহরে পূর্ব শত্রুতার জের ধরে জহির রায়হান নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখমের কারণে একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবী করেছেন জহির রায়হানের পরিবার।
জহির রায়হানের বাবা হানিফ মিয়া এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, শনিবার (২ মার্চ) সন্ধ্যায় নরসিংদী শহরের বিলাসদী এলাকার মোল্লা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে জহির রায়হান বাসায় ফেরার সময় একই এলাকার রাহাদ,বিশাল,টুটুল, তন্ময়,সানি ও তুষার নামে ৭/৮ জনের একটি দল পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় জহিরের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে আহত জহির রায়হানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন।
জহির রায়হানের বাবা হানিফ মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে তারা আমার ছেলেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে এভাবে কুপিয়ে জখম করেছে। যারা কুপিয়েছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। তাদের আঘাতের কারনে আমার ছেলের একটি চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক্তার বলছেন চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি তাদের শাস্তি দাবী করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ