শিরোনাম :
ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বর্ষীয়ান আ.লীগ নেতা আ: মতিন সরকার এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার / ৬১৬ বার
আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪

24

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নরসিংদী পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারের আজ রবিবার (৩ মার্চ) ৩য় মৃত্যুবার্ষিকী। তিনি গুরুত্বর অসুস্থ হয়ে দীর্ঘদিন দেশ-বিদেশে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বর্ষীয়ান এ নেতাকে বাড়িতে নিয়ে এলে ২০২১ সালের ৩ মার্চ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।
বর্ষীয়ান এ নেতা ১৯৫৩ সালের ৯ অক্টোবর নরসিংদী পৌর শহরের পূর্বদত্ত পাড়া এলাকার সরকার বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম সালেহ উদ্দিন সরকার ছিলেন একজন ধার্মিক ও সুনামধন্য ব্যবসায়ী। তিনি মৃত্যুর পূর্বকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি এ.এম.এস ব্রিকস ফিল্ড ও ইউনিভার্স টেক্সটাইল লি. নামক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। ১৯৯৩-২০০৪ সাল পর্যন্ত টানা দুইবার নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ কন্ট্রাকটার ওয়ানার এসোসিয়েশন (পূর্বাঞ্চল) এর সভাপতি, নরসিংদী জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও নরসিংদী জেলা ব্রিক ফিল্ড ওয়ানার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন এবং নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং দারুলউলুম দত্তপাড়া জামে মসিজদ ও মাদ্রাসার সভাপতি হিসেবেওআমৃত্যু দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেনে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ