শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

সিনথীয়ার মেডিকেলে ভর্তির টাকা দিলেন নরসিংদীর জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ৭৩১ বার
আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

141

কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়াকে মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে নরসিংদীর জেলা প্রশাসকের কল্যাণে প্রাথমিকভাবে সেই শঙ্কা দূর হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম ভর্তির খরচ বাবদ ২০ হাজার টাকা দিয়েছেন।
নরসিংদীর বেলাবো উপজেলার পোড়াদিয়া ইউনিয়নের মোগা গ্রামের গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন। তার মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়া। ২০২০ সালে সিনথীয়া স্থানীয় পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২২ সালে বিপিএটিসি স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ৪০৬৬ তম স্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। সিনথীয়ার বাবা গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন, আর্থিক অস্বচ্ছলতার মাঝে সন্তানদের পড়ালেখা করিয়েছেন। মা সাহিদা বেগম গৃহিনি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বলেন, ‘আমি গণশুনানিতে সিনথীয়ার কথা জানতে পারি। তাৎক্ষণিক তার মেডিকেলের ভর্তির যাবতীয় খরচ আমি দিয়েছি। ভবিষ্যতেও তাঁর পড়াশোনার জন্য জেলা প্রশাসন পাশে থাকবে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ