শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

অমৃত সাগর কলা ‘নরসিংদীর ব্র্যান্ড’

স্টাফ রিপোর্টার / ১৪৬৯ বার
আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

542

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: তারিখে নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই পণ্য হিসেবে গেজেটভুক্ত করেছে।

ইতিহাস থেকে জানাযায় মুঘল আমল থেকে অমৃত সাগর কলার চাষ হয় এ জনপদে। এর স্বাদ ও ঘ্রাণই একে অন্য কলার চেয়ে আলাদা করেছে। শুধুমাত্র নরসিংদীর মাটিই এই কলা চাষের জন্য উপযোগী। ঢাকায় নিযুক্ত ২৯ জন মুঘল সুবেদার, ৪৮ জন ইংরেজ লর্ডসহ পাকিস্তান ও বাংলাদেশের শাসকদের জন্য এই অমৃতসাগর কলা সরবরাহ করা হতো। শুধু তাই নয়, রাষ্ট্রীয় অতিথিদেরও নরসিংদীর সাগর কলা দিয়ে আপ্যায়ন করা হতো। এখনও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই কলার বিশেষ চাহিদা রয়েছে। বারোমাসি এই অমৃতসাগর কলা নরসিংদী সদরের শিলমান্দী, চিনিশপুর, পলাশের চর্নগরদী, ঘোড়াশাল, শিবপুর, রায়পুরা ও মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় চাষ করা হয়। মাঝারি আকার ও হলুদ রঙের এ কলার স্বাদ ও গন্ধ অতুলনীয়। অমৃত সাগর কলা পাকলে বাগান সুগন্ধে ভরে যায়। অমৃত সাগর কলাকে ‘নরসিংদীর ব্র্যান্ড’ হিসেবে বিবেচনা করা হয়।
অমৃত সাগর কলাকে ‘নরসিংদীর ব্র্যান্ড।
অমৃত সাগর কলাকে ‘নরসিংদীর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি আনতে উদ্যোগ গ্রহণ করার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নরসিংদির জনগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ