শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

রায়পুরায় নারীর আত্মকর্ম সংস্থার জন্য সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার / ৬৩৫ বার
আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

233

নরসিংদী জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে রায়পুরার ৭১জন গরীব, অসহায় মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থান ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার(১২ ফেব্রুয়ারী)বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণে জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সপ্তম বারের মতো বিজয়ী সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাংসদের সহধর্মিণী কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানম প্রমূখ। এ ছাড়াও উপজেলার চেয়ারম্যানবৃন্দ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, জেলা পরিষদ সব সময় সরকারের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে দেশ ও জাতির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল ভোগ করে চলেছেন এ দেশের আবাল বৃদ্ধ বনিতা। স্বামীর প্রতি নির্ভরশীল না হয়ে সেলায় মেশিন দিয়ে নিজে স্বাবলম্বী হবেন। আশাকরি আপনারা কর্মসংস্থানে নিজে সাবলম্বী হবার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ