
সাটিরপাড়া নিবাসী মরহুম হাজ্বী সিরাজ মিয়া সাহেবের ছোট ছেলে "মোঃ হানিফ মিয়া" (সৌদি প্রবাসী) অসুস্থ হয়ে দেশে ফিরার পর গতকাল মঙ্গলবার ( ১৬ জানুয়ারী) দিবাগত রাত ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ( ১৭ জানুয়ারী) বাদ যোহর চরসুবুদ্দি ঈদগাহ মাঠে যানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুম হানিফ মিয়া ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সদস্য। তার অক্লান্ত পরিশ্রমে পত্রিকা আজ মহিরূপ ধারন করেছে।

শুধু তাই নয়, সাপ্তাহিক আজকের চেতনা এবং চেতনা টিভির লঘু ( নামের ডিজাইন) তারই সৃষ্টি। হানিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চেতনা টিভির সিইও পারভীন আজরাফসহ চেতনা পরিবারের সকল সদস্যরা।
দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাইটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমিন।।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২