শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতারা

স্টাফ রিপোর্টার / ৬৪৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

249

দীর্ঘ দিন পর মূল ফটকের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ৭৫ দিন পর আজ ১১ জানুয়ারী সকালে বিএনপির সিনিয়র যুগ্মসচিব এড. রুহুল কুদ্দুস রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তালা ভেঙে মিছিল সহকারে কার্যালয়ে প্রবেশ করে।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর, বিএনপির নেতাকর্মীদের উপর ক্রেকডাউন নেমে আস। গ্রেফতার করা হয় হাজার হাজার নেতা কর্মীকে। বিএনপির অভিযোগ, তখন থেকেই তালাবদ্ধ রাখা হয় অফিস। গ্রেফতার আতংকে কেউ আসেনি এ দিকে।
রুহুল কবির রিজভী বলেন, বারবার কার্যালয়ের চাইলেও পুলিশ তা দেয়নি। এখন আমরা বাধ্য হয়েই তালা ভেঙে অফিসে প্রবেশ করছি।
এদিকে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্য্যালয় ও ছিল তালাবদ্ধ। গত ৮ জানুয়ারী বিএনপির স্থায়ী কমিটির ৩ জন সদস্য গুলশানের কার্য্যালয়ে প্রবেশ করে সাংবাদিক সম্মেলন করেন ডামি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ