প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৪, ২:৪৩ পি.এম
নৌকা আর ঈগলে মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে নরসিংদীর চারটি আসনে, শেষ হতে চলেছে নির্বাচনী প্রচার প্রচারণা

ভোট গ্রহণের,আর মাত্র ১ দিন বাকী। ভোটের দিন যতো ঘনিয়ে আসছে, ততোই উজ্জীবিত হচ্ছে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীরা। এই পরিস্থিতি বিরাজ করছে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতেই। নির্বাচনে হার জিত নিয়ে চলছে জনমতো তৈরির লড়াই। আর এ নিয়ে অভ্যন্তরীন গৃহদাহে জড়িয়ে পড়ছে, নরসিংদী জেলা আওয়ামী লীগ। স্থানীয় নেতাদের নেতৃত্বের ফলেই ডুবতে যাচ্ছে,আওয়ামীলীগ মনোনীতো প্রতিক নৌকা। এমনটাই আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে,জেলার তৃনমূল নেতাকর্মীদের মাঝে। এদিকে ভোটের মাঠে জল্পনা কল্পনার নানান হিসেব কষছেন,তৃণমূলের নেতাকর্মীসহো সাধারণ ভোটাররা। এই পরিস্থিতিতে জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। এবারের নির্বাচনে ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শিবপুর,মনোহরদী ও বেলাবো এবং রায়পুরায়,ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীদের বিজয় ঘটবে বলে জানিয়েছেন,তৃণমূলের নেতাকর্মী ও জেলার রাজনৈতিক ভোট বিশ্লেষকরা। জেলায় মোট ভোটার সংখ্যা আঠারো লাখ বত্রিশ হাজার। নির্বাচনে লড়াই হবে হাড্ডা হাড্ডি। ডামি বা সতন্ত্র প্রার্থী হওয়ার নেপথ্যে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি বা সমর্থন থাকলেও,নির্বাচনকে উৎসব মুখর ও প্রতিযোগিতামূলক করতে গিয়ে,ভোটের মাঠে সেটা আর থাকছেনা বলেও জানান তারা। নির্বাচনী মাঠে বুমেরাং হয়ে দেখা দিয়েছে, সেই ঘোষণা এখন। চারটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জমে উঠেছে ভোটের মাঠ। নরসিংদী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর মেয়র আমজাদ হোসেন। নরসিংদী ৩ আসন শিবপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া, সকলেই আটঘাট বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে। এমনকি বর্তমান এমপিও রয়েছেন এই ব্যানারে। নরসিংদী ৪ আসনে রয়েছেন ৫ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। ভোটের দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনিও । আর নরসিংদী ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে, উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহো দুই তৃতীয়াংশ নেতাকর্মী ও সমর্থকরা, দাবরিয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অপরদিকে নরসিংদী ২ পলাশ আসনে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান সাংসদ ও নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপ রয়েছেন স্বনির্ভর অবস্থানে। তবে এই অবস্থা চলতে থাকলে নির্ঘাত বিপর্যয়ের মুখে পড়বে নৌকা। এ নিয়ে তৃনমূল নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। আওয়ামী লীগের সাংগঠনিক ভীত ভেঙে পড়েছে বলে প্রকাশ্যেই বলছে তারা।
https://studio.youtube.com/video/HzdOJZMQ4bU/
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২
Chatonatv.Com