
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোটের দিনসহ ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভোটের আগের দিন শনিবার সকাল ৬টা থেকে ভোটের পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল পালিত হবে।
“অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই হরতাল কর্মসূচি পালন করবে।”
অসহযোগের ডাক দিয়ে ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে তিন দফায় টানা আট দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির পর বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের এই কর্মসূচি এল।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২