শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার / ৬৮৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

200

নরসিংদী-৩ (শিবপুর) আসনে নারী ভোটারদের টাকা বিলাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকরা। টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী সমর্থক ও স্থানীয়দের মধ‍্যে।
ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে লাইনে দাঁড় করিয়ে হাত ভর্তি টাকা নিয়ে  নারীদের মধ্যে বিতরণ করছেন জেলা যুবলীগের সদস্য হুমায়ুন আফ্রাদ। হুমায়ুন আফ্রাদ স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার (৩ জানুয়ারি)  শিবপুরের যোশর ইউনিয়নের বাহাউদ্দিন প্রাইমারি স্কুল মাঠে উঠান বৈঠক শেষে এসবি ফ্যাক্টরির ভিতর লাইনে দাড় করিয়ে নারী ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়।
ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান, টাকা পয়সা ওইখানে ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা সেটা আমার জানা নাই। আর সেখানে যদি হুমায়ুন আফ্রাদ ইয়ে করে থাকে তার ছবি আছে কিনা দেখে তারপর বলতে পারবো।
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে স্বতন্ত্র প্রার্থীর মিটিং শেষে নারী ভোটারদের এসবি গ্রুপের ভিতর ঢুকিয়ে কাউকে ৫০০ কাউকে ১০০০ টাকা দিয়ে ভোট কিনেছে। যে টাকা বিতরণ করেছে সে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা ও জেলা যুবলীগের সদস্য। এটা নির্বাচনী আচরনবিধি লঙ্গন। সেই সাথে তিনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য সন্ত্রাসীদের একত্রিত করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আগামীকাল অভিযোগ দায়ের করা হবে।
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, এটা অবশ্যই নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন। এর আগেও ওনার বিরুদ্ধে অভিযোগ থাকার কারনে ওনাকে এবং ওনার সমর্থককে আমরা শোকজ করেছি। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়েও তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ