শিরোনাম :
শিবপুরে সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মনজুর এলাহীকে বৈধ প্রার্থী ঘোষণা নির্বাচন কমিশনের: আরিফ মৃধা’র আপীল খারিজ ইউপি সদস্যের আক্রোশে তিন ফসলি জমি ও ফসল নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আস্থার প্রতীক: এগিয়ে চলছে নরসিংদী সদর প্রেস ক্লাব মেঘনায় ২০ হাজার কোটি টাকার বালু লুট: মূল হোতা মিন্টু কমিশনার , তারেক ও নুরুল ইসলাম সিন্ডিকেট শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা শীতার্তদের পাশে ‘ফিরোজা আরিফ’ পরিবার নরসিংদীর ৫ টি আসনে লড়বেন যারা শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায় শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১০৭৯ বার
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

39

আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষিকা জুয়েনা ভূইয়ার সভাপতিত্বে এই পুরষ্কার বিতরণ ও ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার ও আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনউদ্দিন সরকার।


বিশেষ অতিথির বক্তব্যে মাইনউদ্দিন সরকার বলেন, নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান ইঞ্জি: নয়ন পারভেজ ভূইয়া “ব্যবসা নয় জাতীর মেরুদণ্ড গড়ার লক্ষ্য” নিয়ে ২০০৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই মোজাম্মেল হক হাইস্কুল অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণের সার্বিক তত্ত্বাবধান ও পরিশ্রমের কারনে প্রতি বছরই সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে। মোজাম্মেল হক হাইস্কুলের ধারাবাহিক ফলাফল আশেপাশের অনেক প্রতিষ্ঠিত নামী দামী বিদ্যালয়ের চেয়েও ভালো। আমি আশাকরি আগামীতেও এই বিদ্যালয় তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।
পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

২০২৩ সালের সেরা শিক্ষার্থী হয়েছেন ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ মুনাজুল হক মোল্লা। সেরা উপস্থিতি (শিক্ষার্থী) ৬ষ্ঠ শ্রেণীর রিনথিয়া আক্তার জিলি, সেরা উপস্থিতি ( শিক্ষক) আকরামুল ইসলাম।
সেরা অভিভাবক হয়েছেন, পঞ্চম শ্রেণির তামিমের মা মাফিয়া আক্তার, দ্বিতীয় শ্রেণির রুবাইদার বাবা ওবায়দুর রহমান, নার্সারির শাহরিয়ারের মা সুলতানা আক্তার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ