শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নরসিংদীতে নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ৬৬৯ বার
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

191

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুই হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। আটককৃত মোঃ আতাহার আলী(৩৫) কুষ্টিয়া জেলার কুমারখালীর মৃত হালিম মন্ডলের ছেলে। সে বর্তমানে কিশোরগঞ্জের ভৈরব এলাকার কমলপুর ঈদগাহ রোডে বসবাস করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শামসুল আরেফিন।
তিনি জানান, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদক ও অবৈধ অস্ত্র এর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে অভিযান পরিচলনা করে নরসিংদী মডেল থানাধীন রেলস্টেশন সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাইফ সুজ এর দোকানের সামনে হতে ২০০০ পিস মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেটসহ মোঃ আতাহার আলী(৩৫) নামক ১ জনকে গ্রেফতার করে । উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে এবং গ্রেফতারকৃতর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ