নাশকতা মামলায় রিমান্ড আবেদন নাকচ করে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার (২৫ অক্টোবর ) সকালে <span;>নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
নরসিংদী মডেল থানা পুলিশ আটককৃত জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রার্থনা করেন। পরে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক রিমান্ড শুণানী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য গত শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে নরসিংদী মডেল থানায়।
পরে রবিবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে মনজুর এলাহীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২