শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৭৪৪ বার
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

227

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানাযায়, উত্তরার বাসা থেকে আজ সোমবার তাকে গ্রেফতার করা হয়। গত শনিবার ২২ অক্টোবর মনজুর এলাহী সহ ৪২ জনের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল। দায়েরকৃত মামলায় নরসিংদী সদর উপজেলা বিএনপির ভার: সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চারজনকে গতকাল গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে সদর উপজেলার চিনিশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, সাদা প্লাস্টিকের একটি ব্যাগ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট–বড় কাঠের লাঠি ও পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয়।
সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মামলার এজাহার সুত্রে জানা যায়, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সেক্রেটারি ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চু, খবিরুল ইসলাম বাবুল, চিনিশপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সহ ৪২ জন নেতা কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর ছোট ভাই বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুব হোসেন মনিরকে ৩৯ নম্বরের আসামি করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ