শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম / ৬৯১ বার
আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

83

আশিকুর রহমানঃ সিগারেট খাওয়া নিয়ে কাজী মঈন (২৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে বেলায়েত নামে এক ব্যক্তি। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের নিহত মঈনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। একই এলাকার কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টার এর ছেলে সে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মঈন ও তার ছোট মেয়েকে সাথে নিয়ে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে বাড়ী আসার পথে সিগারেটের জন্য তার পকেটে হাত দেয় একই গ্রামের বেলায়েত হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও  হাতাহাতি হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দিলেও বিষয়টি সহজভাবে নেয়নি বেলায়েত। একইদিন বেলা দেড়টার দিকে বেলায়েত ক্ষুদ্ধ হয়ে মঈনের বাড়ীতে প্রবেশ করে। এসময় ঘরের আঙিনায় একা পেয়ে মঈনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। পরে তার ডাক-চিৎকারে মা ও আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় পরে থাকতে দেখে মঈনকে। পরে স্থানীয় লোকজন শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ