
১৮ অক্টোবর ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়েও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরবর্তীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-রাজনৈতিক- সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের নরসিংদীবাসী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জয় বাংলা চত্বরে স্থাপিত মঞ্চে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে কেক কেটে মিস্টি মুখ করানো হয়।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২