শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মনোহরদীতে শারদীয় দূর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতরণ

প্রতিনিধির নাম / ১২৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

580

মনোহরদী সংবাদদাতাঃ হিন্দু ধর্মীয় সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও সু শৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এই সভা ও বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়া শীষ রায়, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, পৌর মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম.এস. ইকবাল আহম্মেদ, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় রায় ও সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সাহা ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দীন রাজী। পরে মনোহরদী উপজেলার ৫৪ টি পুজা মণ্ডপে সরকারিভাবে ও শিল্পমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ