শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নরসিংদীতে বিএনপির অনশন পালিত

স্টাফ রিপোর্টার : / ১৩২২ বার
আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

201
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের দাবীতে অনশন পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই অনশন পালিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জলিলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চুর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, এড.আব্দুল বাসেদ,বিজি রশীদ নওশের,আকবর হোসেন,একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদূৎ,।
এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেদ নেতাকর্মীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ