শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রাক কভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার / ৬৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

192

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক ও সহকারী চাপা পড়ে নিহত হন।
নিহত দুইজন কাভার্ডভ্যানের চালক ও সহকারী। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুদ্দিন।
বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়নপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আজ্ঞাত নামা ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিখে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছামাত্রই ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পিছনের প্রাণ আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাক কাভার্ড ভ্যানের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যেই পিছনের কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ভেতরে চাপায় আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দকরে থানায় নিয়ে আসে।
ভৈরব হাইওয়ে থানার (অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপপরিদর্শক ফখরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দকরে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় সনাক্তে কাজ করছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ