শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিবপুর জয়নগর ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ও সদ্য যোগদানকৃত অধ্যক্ষের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : / ৮৭৪ বার
আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

196

নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর অনার্স কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো: জামাল উদ্দিন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে ৮ অক্টোবর রবিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল্লাহ পোল্ট্রি ফিড মিল এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাসুদুল হাসান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জয়নগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান নাদিম সরকার। উক্ত কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ এর সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য হাজ্বী মো: মোহসিন সরকার, অভিভাবক সদস্য মো: দেলোয়ার হোসেন, মো: সালাহ উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য মোঃ হারিছ মিঞা, দেলোয়ার হোসেন মাস্টার,শিক্ষক প্রতিনিধি শিরিনা বেগম, কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,নবীন ও অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ