
তোমার স্বপ্ন তোমার সাধনা আমরা দেব অনুপ্রেরণা” স্লোগান শীর্ষক সেমিনারে নরসিংদীর শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজের স্বপ্ন,সম্ভাবনা ও সাফল্যের অগ্রযাত্রায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ অক্টোবর সকালে বর্ণমালা আইডিয়াল কলেজের উদ্যোগে অত্র কলেজ প্রাঙনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়।
বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোহাম্মদ সজীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: ওমর ফারুক, সহকারী অধ্যাপক (অব:) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহব্বত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শাহিন মিয়া। এছাড়া ও পৌর রাখিল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহেদ প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সম্পাদক: এবিএম আজরাফ টিপু,
মোবাইল : ০১৯১৩-৬৫১০৫৭
ইমেইল : chatona.tv@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: টাউয়াদী, নরসিংদী-১৬০২