শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নরসিংদীতে ১০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

মাইনউদ্দিন সরকার / ১০১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

215

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের জেলা পরিষদের সামনের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তিনজনকে আটক এবং তাদের দখল হতে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ